ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত

সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত
মানিকগঞ্জ: সিংগাইরে প্রাইভেটকারের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামে। নিহত বৃদ্ধা বাহেরজান (৬৫)।সে ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামের জিন্নত আলীর বাড়ির সামনে রাস্তায় পাশে বসে পাটের আশঁ ছারাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি পাইভেট কার এসে তার উপর ওঠে যায়। স্থানীয়রা তাকে প্রাইভেটকারের নিচ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতে লাশ উদ্ধার করি। পরে জানতে পারি তার বাসা মানিকগঞ্জের সিংগাইরে ঐ থানা সাথে যোগাযোগ করে লাশ ঐ থানায় হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৫   ৮ বার পঠিত  |