ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ

ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ২ জুলাই রবিবার উপজেলা কৃষি অফিস, ভেড়ামারার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে আধুনিক এসব সরঞ্জাম বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় সুবিধাভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করে যাচ্ছে। কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনই ফসল কাটার পর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অপচয় রোধ করা সম্ভব হবে। এই সরঞ্জামগুলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল লক্ষ্যই হলো আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তিনি কৃষকদের বিতরণকৃত আধুনিক সরঞ্জামগুলোর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।

সরঞ্জাম হাতে পেয়ে স্থানীয় কৃষকেরা আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এই আধুনিক যন্ত্রপাতির সহায়তায় তারা ফসল অপচয় রোধ করে বাজারে ভালো মূল্যে পণ্য বিক্রি করতে পারবেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৩   ৫৮ বার পঠিত  |            







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ