ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম

ভোলা: লালমোহন উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহিম আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ইন্দোনেশিয়ার স্টেট ইসলামিক ইউনিভার্সিটি অব জেম্বেরে সম্পূর্ণ বৃত্তির আওতায় (ফুল ফান্ডেড) উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো আনুষ্ঠানিক ভর্তি অনুমোদনপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে।

চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়ির সন্তান ফাহিমের শিক্ষাজীবন শুরু হয় লালমোহন মডেল মাদ্রাসায়। ২০১৭ সালে সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হন। ২০২৩ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৮৮ অর্জনের পর ২০২৫ সালে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে নিজের মেধার প্রমাণ দেন।

ফাহিমের বাবা মো. ওমর ফারুক করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক এবং মা জান্নাতুল ফেরদাউস একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

নিজের অনুভূতি জানিয়ে ফাহিম বলেন, “মহান আল্লাহর অশেষ অনুগ্রহ, মা-বাবার দোয়া এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। বিদেশে পড়াশোনার মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে অর্জিত জ্ঞান দেশের শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।”

ফাহিমের এই অর্জনের খবরে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, উচ্চশিক্ষা শেষে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে জাতি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৪   ৬৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ