![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার পূর্ব ভেড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাফিন আহমেদ সোহাগ (৩৫)। সে পূর্ব ভেড়ামারা ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফজলুল হক চুন্নুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এসএম কামরুল ইসলাম ও সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভেড়ামারা ৪নং ওয়ার্ডে অভিযান চালান।
অভিযানকালে সাফিন আহমেদ সোহাগের বসত ঘরের শয়ন কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির অপরাধে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মাদক মামলা (মামলা নং-০৪, তারিখঃ ০৩/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:০৯:১৩ ৬ বার পঠিত | ● গ্রেফতার ● ব্যবসায়ী ● ভেড়ামারা ● মাদক