ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণ অধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

গণ অধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 গণ অধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

পটুয়াখালী: দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার,৩ আগস্ট বিকেলে উপজেলার রণগোপালদি ইউনিয়নের রণগোপালদি ব্রিজ এলাকায় এ ঘটনায় অন্তত ৬ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মাইদুল ইসলামের অনুসারীদের সাথে সংগঠনটির সাবেক আহ্বায়ক মুছা মাঝির অনুসারীদের প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন মিলন মাঝী (৫০), আবুল বাশার (৪০), কবির মাঝী (৪০), মাইদুল ইসলাম (৪০), রেজাউল ইসলাম এবং মারুফ হোসেন (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঘটনার পর কিছু সময় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হাওলাদার বলেন, এটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংঘর্ষের বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১২:০২   ৯৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ