ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় অফিস সময়ে গভীর ঘুমে কর্মচারী

ডিমলায় অফিস সময়ে গভীর ঘুমে কর্মচারী


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 ডিমলায় অফিস সময়ে গভীর ঘুমে কর্মচারী
নীলফামারী: ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) অফিসে অফিস চলাকালীন সময় কর্মচারী শামসুন নাহার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারী শামসুন নাহারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির ।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) অফিসে এ ঘটনা ঘটে। ওই সময় অফিসে উপস্থিত কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কর্মচারীকে দাপ্তরিক সময়ে ঘুমিয়ে থাকতে দেখেন। পরে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সরকারি দপ্তরে দাপ্তরিক শৃঙ্খলা, কর্মঘণ্টায় দায়িত্ব পালন এবং জনসেবার মান নিয়ে সেবা গ্রহন কারীদের মাঝে প্রশ্ন ওঠে। সেবা গ্রহনকারীদের অভিযোগ, সরকারি অফিসে সেবা নিতে এসে এ ধরনের দৃশ্য জনমনে নেতিবাচক বার্তা দেয় এবং সরকারি সেবার প্রতি সেবা গ্রহনকারীদের আস্থাকে ক্ষুন্ন করে।

এব্যাপারে গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আবু রাইয়ান বলেন, “বিকেল ৪টায় উপজেলা অফিসে মিটিং থাকায় আমি সাড়ে ৩টার দিকে অফিস থেকে বের হয়ে যাই। এরপর শামসুন নাহার অফিসে ছিলেন। তিনি কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তবে ঘটনাটি জানার পর ইতোমধ্যেই তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।

এ বিষয় ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “ অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্মচারীকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।” এদিকে অভিযুক্ত কর্মচারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:২৬   ১০১ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের



আর্কাইভ