ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট ২০২৬


 পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় সাড়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যরে দুইটি খাল পুনঃখনন প্রকল্পের নিদিষ্ট সময়ে শেষ হওয়ার পর অব্যয়িত ১২ লক্ষ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের জলই নদী ও পীরগঞ্জ ইউনিয়ন চাপোড় খাল পুনঃখননের জন্য সরকার বরাদ্দ প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা। হাজিপুর ইউনিয়নের জলই নদী ১০.৯০ কি.মি ও পীরগঞ্জ ইউনিয়ন চাপোড় খাল ২.৭৫ কি.মি দেয় পুনঃখন প্রকল্পের খননকাজ ৩০ জুন শেষ হয়। এর ফলে ওই অঞ্চলে পানি নিষ্কাশন, ফসল উৎপান বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা নিশ্চিত হবে বলে আশা এলাকাবাসীর।
প্রকল্পের কাজ করতে শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ও পরিবহণসহ খরচ নির্বাহ শেষে বরাদ্দ থেকে সাশ্রয় হওয়া অবশিষ্ট অর্থ প্রায় ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা আর্থিক বিধিমালা অনুসরণ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। কাজের মান বজায় রেখে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্য উপজেলাগুলোর জন্যও অনুসরণীয় হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করার পর অবশিষ্ট অর্থ, বিধি মেনে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

এন, আর

বাংলাদেশ সময়: ২১:৪২:০৭   ৫ বার পঠিত  |