ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন

পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট ২০২৬


 পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন
ঠাকুরগাঁও: পীরগঞ্জে জরুরী ভিত্তিতে বালু বোঝাই জিও ব্যাগের মাধ্যমে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে উপজেলার বাজারদেহা গ্রামে এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সহ সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, বাজারদেহা গ্রামে টাঙ্গন নদীর ১৮০ মিটার এলাকায় প্রায় সাড়ে ৭ হাজার বালু বোঝাই জিও ব্যাগ বসানো হবে। এতে খরচ হবে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। ফলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে প্রায় দুইশ পরিবার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৪   ৭৯ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের



আর্কাইভ