ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা • বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির • উলিপুরে যাত্রা শুরু করল খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’ • অবকাঠামোগত সংকটেও কালীগঞ্জের মাদ্রাসায় ৭৭.৭৭ শতাংশ পাস, গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা

সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা

ফরিদপুর: ক্লাস চলাকালে নির্ধারিত ইউনিফর্ম পরে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে রাস্তাঘাট বা অপ্রয়োজনীয় স্থানে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ কঠোর নির্দেশনা দিয়েছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালথা উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জানানো যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ক্লাস চলাকালে ইউনিফর্ম পরা অবস্থায় কোনো শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের বাইরে কিংবা অপ্রয়োজনীয় স্থানে ঘোরাফেরা করতে দেখা গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে উপজেলা প্রশাসন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না—এ মর্মে অভিভাবকের কাছ থেকে উপযুক্ত মুচলেকা নেওয়ার পর শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হবে।

সালথা উপজেলা প্রশাসন জানায়, এ নির্দেশনা অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৫১:৫০   ৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
● সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা
● সালথায় ইউনিফর্ম পরে ক্লাস ফাঁকি দিলেই ব্যবস্থা, অভিভাবককে দিতে হবে মুচলেকা
● অবকাঠামোগত সংকটেও কালীগঞ্জের মাদ্রাসায় ৭৭.৭৭ শতাংশ পাস, গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার
● ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের



আর্কাইভ