ঢাকা    বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন
রাজশাহী: দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো গ্রামে প্রায় ৬ বিঘা আয়তনের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু। এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বুধবার (৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু জানান, ভোরের দিকে পুকুরে বিষ প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই মাছ পানিতে ভেসে উঠতে শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরজুড়ে বিপুল পরিমাণ মাছ মৃত অবস্থায় ভাসছে। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল।

তিনি বলেন পুকুরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে এবং পুকুরটি টেন্ডার নেওয়া সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।”

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:০২   ৬ বার পঠিত  |