ঢাকা    বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে: গণপূর্ত প্রতিমন্ত্রী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। সাম্য, ন্যায়বিচার ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের তরুণ সমাজ ও সাধারণ মানুষ জীবনের পরোয়া না করে রাজপথে নেমে এসেছিল। রক্তক্ষয়ী এই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “জুলাইয়ের শহীদ ও আহত বীর যোদ্ধাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না। নতুন প্রজন্মের কাছে এই বীরত্বগাথা ও সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদ এবং জুলাই যোদ্ধা জসীমউদ্দীন ও পলাশ হোসেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, অধিকার আদায়ের আন্দোলনে জুলাই যোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা জাতি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:১২   ৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
চরফ্যাসনে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
দশমিনায় গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার
ছেলেকে ফোন নিয়ে খেলতে দিয়ে মায়ের আত্মহত্যা
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ



আর্কাইভ