ঢাকা    বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ছেলেকে ফোন নিয়ে খেলতে দিয়ে মায়ের আত্মহত্যা

ছেলেকে ফোন নিয়ে খেলতে দিয়ে মায়ের আত্মহত্যা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


ছেলেকে ফোন নিয়ে খেলতে দিয়ে মায়ের আত্মহত্যা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় টাকার হিসেব কালকে দেবো বলে ছেলের হাত ফোন ধরিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে (চালের পোকা মারার ঔষধ) বিষ ট্যাবলেট খেলেন এক প্রবাসীর স্ত্রী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ আগষ্ট) রাত সার ৯টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে।
নিহত পারভিন আক্তার (৩৬) উপজেলার ছোনাউটা গ্রামের ওমান প্রবাসী মনিরুল ইসলামের (৪৫) স্ত্রী এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সাফা গ্রামের মো.পান্না হাওলাদারের মেয়ে ও দুই পুত্র সন্তানের জননী ছিলেন
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ২০ বছর পুর্বে মনিরুলের সাথে বিয়ে হয় পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাফার গ্রামের পান্না হাওলাদারের মেয়ে পারভিনের। সংসারের স্বচ্ছলতা ফেরাতে গত ৮ বছর পুর্বে ওমান যায় মনিরুল। মাঝে দুই তিন বার দেশে ফিরেছিলেন। স্বামীর অনুপস্থিতিতে অনেকের কাছ থেকে টাকা ধার নেয় পারভিন।

সম্প্রীতি স্থানীয় বিভিন্ন লোক পারভিনের কাছে টাকা পাবে এমন অভিযোগে ওমানে থাকা মনিরুলের কাছে ফোন দেয়। গত দশ দিন পুর্বে কাউকে কিছু না বলে বাড়ী থেকে নিরুদ্দেশ হয় পারভিন। এ ঘটনায় গত রোববার (২ জুলাই) পারভিনের মা রাশিদা বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি জিডি করেন। পরের দিন গত সোমবার (৩ জুলাই) বাড়ীতে ফিরে আসে সে। ফিরে আসার একদিন পর স্বামী মনিরুল ইসলাম ওমান থেকে ফোন দিয়ে টাকার হিসেব চায়।

এসময় পারভিন বলে টাকার হিসেব কালকে দেবো, এই বলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া বড় ছেলে রাহাতের হাতে ফোন ধরিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে ঘরে থাকা চালের পোকা মারা বিষ ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার ওসি আবু নাছের রায়হান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৯:৪৩   ৭ বার পঠিত  |