ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন সেপ্টেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে ৮৭ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৯৩ খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন লালমোহনে জমি বিরোধে মারধরের অভিযোগ, হাসপাতালে একজন দুমকিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের পাশে তালবীজ বপন কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার বন্দর মসজিদ রোডের খান ড্রাগ হাউসে চুরি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-রংপুর লংমার্চে এক দফার হুঁশিয়ারি ১১ দলের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

দশমিনায় গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


 দশমিনায় গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালী:দশমিনা উপজেলায় ১২০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মোঃ হানিফ ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার হানিফ ফকির উপজেলার মর্দনা গ্রামের মৃত মোতাহার ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মো. আজাদ হোসেন ও এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বড় গোপালদী বাজারের পাগলা মোড়ে হানিফ ফকিরের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানকালে তাকে ১২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, হানিফ ফকিরের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রায় দুই মাস আগে একই বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ২০ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হানিফ ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:১৯   ৮১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে জমি বিরোধে মারধরের অভিযোগ, হাসপাতালে একজন
দুমকিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের পাশে তালবীজ বপন
কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার
বন্দর মসজিদ রোডের খান ড্রাগ হাউসে চুরি
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ১০



আর্কাইভ