ঢাকা    শুক্রবার, ৭ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চরফ্যাসনে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


চরফ্যাসনে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুভোলা: চরফ্যাসনে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কালামের একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরে ফ্লোরিংয়ের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর বসানো হয়েছিল। আজ দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেলের বাবা মো. আবুল কালাম বলেন, ‘আমার চারটি মেয়ে ও একটি মাত্র ছেলে ছিল। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। খুব মেধাবী ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরতোচিকিৎসক মুনতাসীর বিল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘রাসেল আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:০৩:৫৬   ৬ বার পঠিত  |