ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন সেপ্টেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে ৮৭ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৯৩ খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন লালমোহনে জমি বিরোধে মারধরের অভিযোগ, হাসপাতালে একজন দুমকিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের পাশে তালবীজ বপন কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার বন্দর মসজিদ রোডের খান ড্রাগ হাউসে চুরি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-রংপুর লংমার্চে এক দফার হুঁশিয়ারি ১১ দলের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নিয়োগীর বনগ্রাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সবক প্রদান

নিয়োগীর বনগ্রাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সবক প্রদান


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


 নিয়োগীর বনগ্রাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সবক প্রদান

পাবনা: সুজানগর পৌরসভার নিয়োগীর বনগ্রাম হযরত আবু বকর রাহমতউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের বৃহস্পতিবার সবক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম খান টিপুর সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পাবনার শাইখুল হাদিস হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন কাসেমী ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অত্র ঈদগাহ মাঠের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।স্বাগত বক্তব্য দেন মাদরাসার মুহতামিম সোয়াইল আহমেদ,অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুস সোবাহান, রায়হান আলী, শিক্ষক গোলাম রাব্বি আনছারী ও শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।পবিত্র কুরআন মাজিদের প্রতি যত্নশীল মনোযোগ সহকারে শেখা ও সুন্দর, শুদ্ধভাবে তিলাওয়াত করার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে বক্তারা বলেন,পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ও শিরক, বি’দাতমুক্ত সমাজ গড়ে তুলবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে বলেও উল্লেখ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৪০   ৫৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন
হাটখালী ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে বয়েজ মাস্টার
চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন
চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন



আর্কাইভ