ঢাকা    বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জমি দখলের চেষ্টা গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি

দোহারে জমি দখলের চেষ্টা গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬


দোহারে জমি দখলের চেষ্টা গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি

ঢাকা: দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বসতবাড়ি উচ্ছেদের হুমকি, পুরোনো গাছ কর্তন এবং প্রাণনাশের আশঙ্কার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পরিবার দোহার থানায় লিখিত অভিযোগ করার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তা নিয়েছে। এছাড়াও এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বুধবার সকাল ও বিকেল কয়েক দফায় পশ্চিম মৌড়া এলাকার বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক প্রবেশ করে একদল ব্যক্তি পুরোনো কয়েকটি গাছপালা কেটে সেখানে বাঁশ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করেন।সেখানে বসবাসরত ভাড়াটিয়াদের উচ্ছেদের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৯৯৯ জরুরী সেবায় ফোন পেয়ে দোহার থানা টহলরত পুলিশ টীম কয়েকদফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী গণমাধ্যমকর্মী মো. রোমান হোসাইন জানান,স্থানীয় মোনায়েম, বাহালুল, আব্দুল হালিম বেপারী, তোতামাল সহ আরও অজ্ঞাত ৬/৭ জন মিলে জোরপূর্বক তাদের জমিতে প্রবেশ করে পুরোনো কয়েকটি গাছপালা কেটে সেখানে বাঁশ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করেন।সেখানে বসবাসরত ভাড়াটিয়াদের উচ্ছেদের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তার প্রয়াত পিতা মরহুম হাজী ইসমাইলের হাতে রোপণ করা প্রায় ৩০ বছর পুরোনো দুইটি কড়ই গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা বাড়ির ভাড়াটিয়াদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
মো. রোমান হোসাইন জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগেও গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। জমি-সংক্রান্ত দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ প্রয়োজনীয় নথিপত্র প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে অপর পক্ষের প্রতিনিধি দুলাল খান বলেন, গেন্দু খান মৃত্যুর আগে পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে যান। তার অভিযোগ, গেন্দু খানের ছেলে সাইফুদ্দিন খান একাই পুরো ৮৩ শতাংশ জমি বিক্রি করেছেন, যা আইনগতভাবে বৈধ নয়। তিনি দাবি করেন, গেন্দু খানের মেয়ের উত্তরাধিকার হিসেবে তাদের সাড়ে সাত শতাংশ জমির অধিকার রয়েছে, কিন্তু সেই অংশ বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তবে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনও বিরাজ করছে।
দোহার থানা সুত্রে জানা গেছে, একই জমিকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঢাকার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং–৪০/২০২৬ দায়ের করা হয়েছে। আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষই আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। গাছপালা কাটা, বসতবাড়ি উচ্ছেদ কিংবা জোরপূর্বক দখলচেষ্টার মতো কোনো কর্মকাণ্ড থেকে উভয় পক্ষকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:১২   ১৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে জমি দখলের চেষ্টা গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি
কালীগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ
কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা
দোহারে জমির বায়না নিয়ে প্রতারণা
ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও পূর্ব শত্রুতায় সংঘর্ষে আহত ৭



আর্কাইভ