ঢাকা    রবিবার, ৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বৃক্ষরোপণ করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার

ভেড়ামারায় বৃক্ষরোপণ করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬



ভেড়ামারায় বৃক্ষরোপণ  করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার


‎পাবনা:  ‎‘সবুজে সাজুক ভেড়ামারা, সমৃদ্ধ হোক আমাদের পরিবেশ’—এই প্রত্যয় সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৯ আগষ্ট রবিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে একটি গাছের চারা রোপণ করেন খুলনা অঞ্চলের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডেপুটি ল্যান্ড রিফর্মস কমিশনার) জনাবা মাশরুবা ফেরদৌস।
‎বৃক্ষরোপণকালে জনাবা মাশরুবা ফেরদৌস বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং আগামী প্রজন্মের জন্য নির্মল বায়ু, ছায়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

‎কর্মসূচিতে তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সবুজ ও সমৃদ্ধ ভেড়ামারা গড়ে তুলতে প্রশাসনের এই প্রয়াস অব্যাহত থাকবে। পরিবেশের সুরক্ষায় সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও পরিবেশবাদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করার জন্য উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০২   ৭ বার পঠিত  |