ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

স্বামী অভিনেতা হিমাংশু মালহোত্রার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী অম্রুতা খানভিলকর। তার ব্যক্তিগত জীবন ও কথিত বিচ্ছেদ নিয়ে ‘ভিত্তিহীন, মানহানিকর ও গোপনীয়তা লঙ্ঘনকারী’ তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন অম্রুতা।

১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিচ্ছেদের গুঞ্জন ছড়ানোর পর এই প্রথম বিষয়টি নিয়ে প্রকাশ্যে অবস্থান জানালেন অম্রুতা ও হিমাংশু।

বিবৃতিতে বলা হয়েছে, কিছু অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে অম্রুতা খানভিলকর ও তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু তথ্য প্রচার করা হচ্ছে, যা ‘ভিত্তিহীন, মানহানিকর এবং/অথবা তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে’।

হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

অম্রুতার আইনজীবীরা আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে আমরা সম্মান করি। তবে এই স্বাধীনতার অপব্যবহার করে অম্রুতা খানভিলকরকে নিয়ে মানহানিকর বক্তব্য, গুজব, যাচাই না করা অভিযোগ বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, প্রচার কিংবা শেয়ার করাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।’

এ ধরনের তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে এবং প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। অম্রুতার আইনি দল জানিয়েছে, এরই মধ্যে এ ধরনের মানহানিকর কনটেন্ট পর্যবেক্ষণ ও সংরক্ষণ করা হচ্ছে, যাতে প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া যায়।

সম্প্রতি অম্রুতা ও হিমাংশুর সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত প্রায় ১২ মাস ধরে তারা আলাদা বাড়িতে বসবাস করছেন। তবে এই দাবি নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

অম্রুতা-হিমাংশুর পরিচয় হয় ‘ইন্ডিয়াস বেস্ট সিনেস্টারস কি খোঁজ’ অনুষ্ঠানের সময়। প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৫ সালের ২৪ জানুয়ারি দিল্লিতে বিয়ে করেন তারা।

বর্তমানে অম্রুতার বয়স ৪১ বছর। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও নিয়মিত কাজ করেছেন অম্রুতা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোলমাল’, ‘ফুঁক’, ‘ফুঁক ২’, ‘মুম্বাই সালসা’, ‘রঙ্গুন’, ‘রাজি’ ও ‘দ্য তাজ স্টোরি’। ২০২৬ সালে তাকে ‘টাসকারি’ ও ‘স্পেস জেন: চন্দ্রযান’–এর মতো ওটিটি প্রকল্পেও দেখা গেছে।সূত্র: আউটলুক ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ২২:১৬:১২   ১৪ বার পঠিত  |