ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৪ সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাটমোহরে ৪ সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


 চাটমোহরে ৪ সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা: চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৪ ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার বিলচলন ইউনিয়ন ও ছাইকোলা ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলাের ছাইকোলা ইউনিয়ন ও বিলচলন ইউনিয়ন অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার প্রদিপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলী ১০ হাজার টাকা। এছাড়া বিলচলন ইউনিয়ন মেসার্স পাওয়ার ট্রডার্স বিসিআইসি সার ডিলার মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৪:৩১   ১১০ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ