ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসনে জমি লগ্নীর বিরোধ নিয়ে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, শ্রীবাস চন্দ্র দাস ও মনিকা রানী দাস নামের তিন ব্যক্তির বিরুদ্ধে। পরে স্বজনরা খবর পেয়ে মারধরের শিকার তিনজনের মধ্যে দুই জনকের প্রাথমিক চিকৎসা দেন এবং অপর গুরুতর আহত অন্তর চন্দ্র দাসকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানা গেছে।মঙ্গলবার দুপুরে জিন্নাগড় ৫ নম্বর ওয়ার্ডে হামলা ও মারধরের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন অন্তর চন্দ্র দাস জানান, তিনি এবং তার পরিবার প্রতিবেশী জুয়েলের পরিবারের কাছ থেকে নগদ লগ্নী হিসেবে জমি চাষ আবাদ করে আসছিলেন। এবছরে আবাদে লোকশান হওয়ায় ওই জমি তার আর আবাদ করবেনা বলেন সিন্ধান্ত দেন। এমন খববের তার ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, শ্রীবাস চন্দ্র দাস ও মনিকা রানী দাস ওই জমি তারা চাষ করবেন বলে তাকে প্রস্তাব দেন। যখন জমি লগ্নীর সময় এবং জমি মালিকেকে টাকা দেয়ায় সময় হয় তখন শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, শ্রীবাস চন্দ্র দাস ও মনিকা রানী দাস তারা ওই জমি আবাদ করবেনা বলে জানান।
পরে তিনি নিরোপায় হয়ে জমির মালিকের সাথে ওয়াদা ঠিক রাখার জন্য প্রতিবেশী পারভীন নামের এক নারীর কাছে ওই জমি লগ্নী করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন তার ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, শ্রীবাস চন্দ্র দাস ও মনিকা রানী দাসসহ তার পরিবারের সদস্যরা। তার জানান নারী পারভীনের সাথে তাদের শত্রুতা চলমান রয়েছে তাকে জমি দেয়া যাবেনা। এনিয়ে তর্কে শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, শ্রীবাস চন্দ্র দাস ও মনিকা রানী দাসসহ তার পরিবারের সদস্যরা প্রথম দফায় তার মা সুমিত্রা রানী দাস ও স্ত্রী অপ্রিতা রানী দাসকে মারধর করেন।
ওই সময় তিনি চরফ্যাসন বাজারের ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে কারন জানতে চাইলে ওই চক্র তার ওপর ফের হামলা চালিয়ে মারধর করে। পরে তার স্বজনরা গুরুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসার পথে ফে দ্বিতীয় দফায় তার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে গুরতর জখম করেন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার চরফ্যাস হাসপাতালে ভর্তি করেছেন।
অভিযুক্ত শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, শ্রীবাস চন্দ্র দাস মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জনাযায়নি।
চরফ্যাসন থানার ওসি ফরিদ আল মাহামুদ ভুইয়া জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৭:১২ ২৪ বার পঠিত | ● চরফ্যাসন ● দু’দফায় ● মারধর