ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ও কৃষিবিদ তুহিনের আগমনে শুভেচ্ছা মিছিল

চাটমোহরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ও কৃষিবিদ তুহিনের আগমনে শুভেচ্ছা মিছিল


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


 চাটমোহরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ও কৃষিবিদ তুহিনের আগমনে শুভেচ্ছা মিছিল
পাবনা: চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে পাবনার চাটমোহর পৌর যুবদলের উদ্যোগে বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়। পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টার মোড়ে পথসভায় মিলিত হয়।

সেখানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মন্তাজ উদ্দিন আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য মামুন হোসেন, মুলগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মথুরাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিরন, চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন।

বক্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) চাটমোহর রেলবাজার খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের কিংবদন্তী সাবেক গোলকিপার আমিনুল হক। বিশেষ অতিথি থাককেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সেই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বিএনপি ও অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছে। আশা করছি তাদের আগমনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আলোকজ্জল হয়ে উঠবে। খেলার মাঠে প্রাণ ফিরবে।

বাংলাদেশ সময়: ২১:২৬:২৪   ৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান
● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ



আর্কাইভ