ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১
রাজশাহী:মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন ফরেস্ট বাগান নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ফরেস্ট বাগান নামক এলাকার পদ্মা নদীর চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসছে। উক্ত মোটর সাইকেল আরোহী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। তখন আভিযানিক দল কর্তৃক তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় তার মোটর সাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মো: রিপন আলী (২০), পিতা মো: সাত্তার মোল্লা, গ্রাম- চর মাজার দিয়া পূর্ব পাড়া, ডাকঘর- কোট বাজার, থানা- দামকুরা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আভিযানিক দল মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচে থাকা ব্যাগ হতে ১৬ বোতল ব্রণ কফ সিরাপ* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী, মাদকদ্রব্য, ০১টি বাটন মোবাইল (Symphony) এবং ০১টি মোটরসাইকেল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:৩১   ৬১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান
● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ



আর্কাইভ