ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন আফরিন সুলতানা

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন আফরিন সুলতানা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


 এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন আফরিন সুলতানা

পাবনা:এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আফরিন সুলতানা ১১৮৮ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও নিজ গ্রামে আনন্দের সৃষ্টি হয়েছে।
তাদের বাড়ী সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাঁচুরী গ্রামে।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় মেধাবী শিক্ষার্থী আফরিন সুলতানা। আফরিন সুলতানা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক আককাজ আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুফিয়া খাতুন দম্পতির কন্যা।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা। আফরিন সুলতানা বলেন, গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।
তাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।তিনি আরও জানান, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে চান । নিজের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। মা সুফিয়া খাতুন বলেন, অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।
বাবা আককাজ আলী বলেন, আমার প্রত্যাশা, মেয়ে শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, আফরিন সুলতানার পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণ প্রশংসনীয়। সে শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তার এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও ভালো করবে বলে আশা করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:০৬   ২০ বার পঠিত  |