ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী হাতিয়ায় আগুনে ৭ ঘরসহ কোটি টাকার মালামাল পুড়ে ছাই গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু আলফাডাঙ্গায় নবাগত ইউএনওর সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় কাউখালীতে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা , কোচিং বন্ধে প্রশাসন কঠোর ২৯ বছরেও পাকা হয়নি স্কুলে যাওয়ার রাস্তা, কাদাপানি মাড়িয়ে শিক্ষার্থীদের যাতায়াত ভূঞাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর রাইয়ান ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভেড়ামারায় স্কুলছাত্রীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে এসএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ পাননি ৮ প্রতিষ্ঠান

দোহারে এসএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ পাননি ৮ প্রতিষ্ঠান


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


 দোহারে এসএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ পাননি ৮ প্রতিষ্ঠান

ঢাকা: চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকার দোহার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বড় ধরনের ফল বিপর্যয় হয়েছে। উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ২৩৬৯ জন। পাস করেছেন সাধারন গ্রেড নিয়ে ১৭৬৩ জন।
পাসের গড় হার ৭৪ দশমিক ৪২ শতাংশ। গোটা উপজেলায় ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ- ৫ ১১০ জন।
এর মধ্যে ড্যাফেডিলস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১১৫ জনের মধ্যে সবাই পাস করেছেন। একাই জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থী ছিলেন ১৩৬ জন।পাশ করেছেন ১১২ জন, অকৃতকার্য হয়েছেন ২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।তৃতীয় অবস্থানে রয়েছেন বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ।পরীক্ষার্থী ছিলেন ২৪৯ জন, অকৃতকার্য হয়েছেন ৫০ জন।

জিপিএ-৫ পেয়েছেন ৭জন।নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৪০ জন,অকৃতকার্য হয়েছেন ০২ জন।জিপিএ-৫ পেয়েছেন ০৬ জন।লির্বাাটি ইন্টারন্যাশন্যাল স্কুলে পরীক্ষার্থী ছিলেন ২৫ জন,কৃতকার্য হয়েছেন সবাই।জিপিএ-৫ পেয়েছেন ৫জন।জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিলেন ১৩৭,অকৃতকার্য হয়েছেন ৩৯ জন।জিপিএ-৫ পেয়েছেন ৪জন।কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিলেন ১৪৩ জন,অকৃতকার্য ৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪জন।মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিলেন-৬৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩জন,অকৃতকার্য হয়েছেন ১০ জন।

মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩জন,অকৃতকার্য ৩৯ জন।কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ২০৪ জন। জিপিএ-৫ মাত্র ২জন,অকৃতকার্য -৫৯ জন। মুকসেদপুর সামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-১৬০ জন।জিপিএ-৫ মাত্র-২ জন,অকৃতকার্য হয়েছেন-৪৮ জন।মধুরখোলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৪৭ জন।জিপিএ-৫ পেয়েছেন ২জন,অকৃতকার্য-১১ জন। লটাখোলা আজাহারআলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-১০৫ জন। জিপিএ-৫ পেয়েছেন-২জন,অকৃতকার্য-৩০ জন। কাটাখালী মিছেরখান উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-১৪৪ জন। জিপিএ-৫ পেয়েছেন-২ জন,অকৃতকার্য হয়েছেন-৪৫ জন। নারিশা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৫৩ জন,জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১জন,অকৃতকার্য় হয়েছেন ৩জন।বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৯২ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১জন, অকৃতকার্য হয়েছেন-২৯ জন। উদয়ন প্রিপারেটরী হাই স্কুলে পরীক্ষার্থী -২৩ জন।সবাই পাশ করেছেন।
এছাড়াও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে কোন জিপিএ-৫ পান নি।প্রতিষ্ঠানগুলি হলো ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৯৮ জন। অকৃতকার্য হয়েছেন-৩২ জন। ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৯৮ জন,অকৃতকার্য ৪৬ জন।এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৩৮,অকৃতকার্য ৫জন।শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৬৩ জন,অকৃতকার্য হয়েছেন-৯জন।সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৭৮ জন,অকৃতকার্য হয়েছেন- ২৬ জন।লটাখোলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৬০ জন,অকৃতকার্য হয়েছেন-২১ জন। ফ্যামস ইন্টারন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৩৩,অকৃতকার্য হয়েছেন-২৯ জন।
দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান প্রথমে কোন বক্তব্য দিতে রাজি হননি। একপর্যায়ে প্রতিবেদকের বিভিন্ন প্রশ্নে উত্তরে তিনি বলেন, “শিক্ষকদের আন্তরিকতা আরও বাড়ানো গেলে ফলাফল বিপর্যয় ঠেকানো সম্ভব হতো। এবারের পাসের হার সন্তোষজনক নয়।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৬:১৪   ৩৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


আলফাডাঙ্গায় নবাগত ইউএনওর সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
২৯ বছরেও পাকা হয়নি স্কুলে যাওয়ার রাস্তা, কাদাপানি মাড়িয়ে শিক্ষার্থীদের যাতায়াত
ভূঞাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি
দোহারে এসএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ পাননি ৮ প্রতিষ্ঠান
সংসদ সদস্যের স্বাক্ষর জাল করে শতকোটি টাকার ঋণের চেষ্টা



আর্কাইভ