ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » এনজিওর ১০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনার মামলায় গ্রেফতার ১

এনজিওর ১০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনার মামলায় গ্রেফতার ১


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


এনজিওর ১০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনার মামলায় গ্রেফতার ১
পাবনা: বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার কাম হিসাবরক্ষক মোঃ হাফিজুর রহমানের ১০ লক্ষ ৫৯,৬৭৮ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার ঘটনার মামলার ০২ নং আসামী হোসেন আলী খলিফাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হোসেন আলী ফকির পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা। চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় সুজানগর থানা পুলিশের এস আই আলামিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। পরে গ্রেফতার হোসেন আলী ফকিরকে পাবনা আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সুজানগর থানার ওসি(তদন্ত) লালবুর রহমান ।
উল্লেখ্য,পাবনার সুজানগর বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার কাম হিসাবরক্ষক মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে ১০ লক্ষ ৫৯,৬৭৮ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠে। অভিযুক্ত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চরছাইকোলা গ্রামের মোঃ বরাত আলীর ছেলে। এই ঘটনার পর থেকে হাফিজুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম অভিযুক্ত হাফিজুর রহমানকে প্রধান আসামী করে এবং হোসেন আলী খলিফা ও শহিদুর রহমান নামক মোট তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাযায়, সদস্যদের মাঝে লোনের টাকা বিতরণের জন্য গত ২৯ জুলাই সুজানগর আসিয়াবের শাখা অফিস থেকে কাম হিসাবরক্ষক হাফিজুর রহমান আসিয়াবের অ্যাকাউন্ট নম্বরের ১০ লাখ টাকার একটি চেক সুজানগর ইসলামী ব্যাংক শাখা থেকে উত্তোলনের জন্য নিয়ে আসেন। পরে এদিনই তিনি ব্যাংকে গিয়ে ওই টাকা উত্তোলন করে আর অফিসে না গিয়ে পালিয়ে যায়। পরে অনেকক্ষণ দেরি হওয়ায় অফিসের কর্মকর্তারা হাফিজুরের মোবাইল নম্বরে কল দিলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ায় ম্যানেজার ব্যাংকে গিয়ে জানতে পারেন তিনি অনেকক্ষণ আগেই ১০ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছেন।

যা সিসি ক্যামেরায় তার টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার ভিডিও সংরক্ষিত রয়েছে। আসিয়াব সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, ওই ১০ লাখ টাকাসহ অফিস থেকে আরও ৫৯,৬৭৮ নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে হাফিজুর এবং এর সাথে সম্পৃক্ততা রয়েছে মামলার অপর অভিযুক্ত আসামী হোসেন আলী ফকির।

বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব এর সমন্বয়কারী রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত হাফিজুর রহমান ২০২৫ সালের জুলাই মাসে আসিয়াবের সুজানগর শাখায় যোগদান করেন। সবার বিশ্বস্ততার সুযোগ নিয়ে এমন একটি কান্ড ঘটাবেন, তা অফিসের কোন কর্মকর্তা ভাবতেও পারিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ,তাই আশা করি হাফিজুর রহমান সহ অপর আসামীকে অতি দ্রুত গ্রেফতার করে সংশ্লিষ্ট প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করবেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৮   ৬২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ