ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভেড়ামারায় স্কুলছাত্রীর মৃত্যু

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভেড়ামারায় স্কুলছাত্রীর মৃত্যু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভেড়ামারায় স্কুলছাত্রীর মৃত্যু‎কুষ্টিয়া: ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিক হতাশায় তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে।

‎রবিবার (১০ আগস্ট) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

‎নিহত তানিয়া কুচিয়ামাড়া গ্রামের প্রবাসী আক্তারুল ও কবিতা দম্পতির কন্যা। সে স্থানীয় বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে তানিয়া আশানুরূপ ফল পায়নি। এই ফলাফল মেনে নিতে না পেরে সে চরম মানসিক হতাশায় ভুগছিল। একপর্যায়ে রবিবার আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

‎খবর পেয়ে কুচিয়ামাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ভেড়ামারা থানায় জানানো হয়।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:২৭   ১০৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা
● পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
● ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ
● টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
● ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ



আর্কাইভ