ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে আন্তর্জাতিক যুব দিবসে বৃক্ষের চারা বিতরণ

সুজানগরে আন্তর্জাতিক যুব দিবসে বৃক্ষের চারা বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


 সুজানগরে আন্তর্জাতিক যুব দিবসে বৃক্ষের চারা বিতরণ

পাবনা: ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সুজানগর পাবনার উদ্যোগে বুধবার আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম এহসান, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হাসান,সুজানগর জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের উপদেষ্টা এম এ আলিম রিপন, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দিবসটি পালন উপলক্ষ্যে শিক্ষার্থী, দরিদ্র মানুষ ও যুবদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:০০   ৬ বার পঠিত  |