ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নির্মানের আগেই মুখ থুবরে পড়েছে বর্জ্য শোধনাগার

নির্মানের আগেই মুখ থুবরে পড়েছে বর্জ্য শোধনাগার


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


 নির্মানের আগেই মুখ থুবরে পড়েছে বর্জ্য শোধনাগার

কুড়িগ্রাম: ভিত্তিতেই কেটে গেছে ছয় বছর। নির্মানের আগেই মুখ থুবরে পড়েছে পৌর বর্জ্য শোধনাগার প্রকল্প। প্রকল্পটি বাস্থবায়নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খোলা আকাশের নীচে অপরিকল্পিত ভাবে বর্জ্য ফেলায় তা পানিতে মিশে মরছে বিলের মাছ। বন্ধ হয়ে গেছে বিলের ধান চাষ। দেখা দিয়েছে পরিবেশের চরম বিপর্য়য় মশা, মাছির উপদ্রবও নানা রোগের প্রাদুর্ভাব। ফলে ৪ গ্রামের মানুষ চরম জনদুর্ভোগে পড়েছে।
নাওডাঙ্গা গ্রামের মো. আব্দুল গনি মেম্বার বলেন, শোধনাগার করার জন্য পৌরসভার কাছে জমি বিক্রি করে এক অভিশাপ ডেকে এনেছি। আগে বিলে মাছ চাষ ও ধান চাষ করে লাখ টাকা আয় হতো এখন কিছুই করতে পাচ্ছি না। বর্জ্য পড়ে বিলের পানি বিষাক্ত হয়ে গেছে। পানিতে নামা যায় না পানি ব্যবহারও করা যায় না। জমি পড়ে থাকছে। গ্রামের মানুষ আমাদের দুষছে, গালি গালাজ করছে।

জমির মালিক সাবেক কমিশনার রফিকুল ইসলাম বলেন,এখানে বর্জ্য শোধনাগার করতে দিয়ে কিযে পাপ করেছি তা বলা যায় না। বর্জ্যের দুর্গন্ধ,মশা মাছির উপদ্রব ও রোগ ব্যাধি লেগেই আছে। ভেবেছিলাম শোধনাগার হবে জনস্বার্থে জমি দিয়েছি। কিন্ত প্রকল্পটি এ ভাবে ঝুলে থাকবে এবং প্রকল্প বাস্থবায়নের আগেই এভাবে বর্জ্য ফেলে পরিবেশের বিপর্যয় ঘটাবে তা বুঝতে পারিনি।

পরিবেশ বিপর্যয়ের কারনে পুর্ব নাওডাঙ্গা, পশ্চিম নাওডাঙ্গা,রাজারাম ক্ষেত্রী ও নিজাই খামার ৪ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। গনি ও রফিকুলের মত নজরুল মাষ্টার, তৈয়বুর রহমান, নুর হোসেন বলেন,আগের ২০ একরের এ বিলের জমির মালিকরা সবাই মিলে সমবায় ভিত্তিতে মাছের চাষ ও আমন ধান চাষ করতাম তা এখন করতে পাচ্ছি না। সবার একটাই দাবী দ্রুুত শোধনাগার নির্মানের। বাকরের হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিফন মিয়া বলেন, দুর্গন্ধের কারনে নাকে টিসু দিয়ে রাস্তা চলাচল করতে হয়।
জনস্বাস্থ্য অধিদপ্তর জানায়,বাংলাদেশ ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও সেনিটেশন প্রকল্পের আওতায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক(আইডিবি)র অর্থায়নে,৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নাওডাঙ্গা বিলে বর্জ্য শোধনাগার নির্মানে ২০২১ সালে দরপত্র আহবান করেন। কাজের দায়িত্ব পান কুড়িগ্রামের ঠিকাদার এস এম আদিল ইন্টার প্রাইজ। কাজটি ২০২২ সালে শেষ হওয়ার কথা। প্রথমে নক্সা নিয়ে জটিলতা দেখা দেয়। নক্সা সংশোধনের পর কিছু দিন কাজ চলে। কিন্ত সংশোধিত বিল নিয়ে জটিলতা দেখা দিলে সেই থেকে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার । সংশোধিত নক্্রা মোতাবেক অর্থ বরাদ্ধের জন্য চিঠি দিয়েছি। অনুমোদন না পাওয়ায় বিল প্রদান করা যাচ্ছে না বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।
উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন,আমরা জমি কিনে দিয়েছি। প্রকল্পটি বাস্থবায়ন করছে জানস্বাস্থ্য বিভাগ। সংশোধিত নক্সা মোতাবেক বিল প্রদান না করায় ঠিকাদার কাজ করছে না বলে জেনেছি। বর্জ্য শোধনাগারটি এক বছরে নির্মান হওয়ার কথা, সেখানে ছয় বছরেও শেষ না হওয়ায় বাধ্য হয়ে প্রকল্প এলাকায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশের বিপর্যয় ঘটছে। এলাকার মানুষ জনদুভোর্গের অভিযোগ করছে। ফলে আমরা বর্জ্য নিয়ে মারাক্তক বিপাকে পড়েছি। প্রকল্পটি শেষ করার জন্য কয়েক দফা তাগাদা দিয়ে চিঠিও দিয়েছি।
উলিপুর উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন,প্রথম নক্্রাটি ছিল পতিত জমিতে পরে জমি পরিবর্ত্তন করে নীচু জমিতে (বত্তর্মান)প্রকল্পের ভিত্তি দেয়া হয়। জমি পরিবর্তনের ফলে নক্্রাও পরিবর্তন করা হয়। নক্সা সংশোধন হলেও সংশোধিত অর্থের অনুমোদন না হওয়ায়। ঠিকাদারের বিল দেয়া যাচ্ছে না। ফলে কাজ বন্ধ করেছেন ঠিকাদার।
মেসার্স আদিল ইন্টার প্রাইজের প্রতিনিধি আমিনুর রহমান বলেন,নক্্রা পরিবর্তন হলেও অর্থ মন্জুরী না পাওয়ায় কাজ বন্ধ রয়েছে। অর্থ বরাদ্ধ পেলেই কাজ শুরু করব।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন,জমি পরিবর্তনের কারনে নক্্রা পরিবর্তন করা হয়েছে। কিন্ত অতিরিক্ত অর্থ বরাদ্ধ না থাকায় কাজ বন্ধ রয়েছে। ওই জমিতে বিদ্যুতের ঘুটি অপসারন করতে কাজের বিল্মব হয়। আমরা বরাদ্ধ চেয়ে অধিদপ্তরে চিঠি দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এটিএম আরিফ বলেন,নক্সা পরিবর্তন অনুমোদন পেয়েছে। কিন্ত পরিবর্ত্তীত নক্সার অর্থ বরাদ্ধ আসেনি। বরাদ্দ পেলেই ক্জাটি সম্পন্ন হবে তখন সব সমস্যা কেটে যাবে বলে জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:২৭   ৩ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী
নির্মানের আগেই মুখ থুবরে পড়েছে বর্জ্য শোধনাগার
ফেসবুকে অডিও ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে ইউএনও ও ছাত্রদল নেতার উত্তপ্ত কথোপকথন
কৃষকের জমানো দুই লাখ টাকা কেটে খেল ইঁদুর-উইপোকা
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ



আর্কাইভ