ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে তিন মাদকসেবীর কারাদণ্ড

কালীগঞ্জে তিন মাদকসেবীর কারাদণ্ড


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


 কালীগঞ্জে তিন মাদকসেবীর কারাদণ্ড
গাজীপুর: কালীগঞ্জে তিন মাদকসেবীকে আর্থিক দন্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ভ্রাম্যমান আদালত তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার পুত্র মোক্তার মোল্লাকে ১০০ টাকা আর্থিক জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, পুণ্যারটেক গ্রামের মৃত এসএম ফিরোজ মিয়ার পুত্র নজরুল ইসলামকে ১০০ টাকা আর্থিক জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আঃ গণির পুত্র মোঃ কাশেমকে ১০০ টাকা আর্থিক জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এসময় প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৫   ৬৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী
● ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান
● সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
● নৈরাজ্য-সন্ত্রাস ঠেকাতে জনগণ প্রস্তুত: সাংসদ নজরুল ইসলাম আজাদ
● ডেঙ্গু নিয়ন্ত্রণে কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান



আর্কাইভ