ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সুহা

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সুহা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


 এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সুহা

পাবনা: এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুফিদা মোরশেদ সুহা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও নিজ এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় মেধাবী শিক্ষার্থী মুফিদা মোরশেদ সুহা । মুফিদা মোরশেদ সুহা পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ও গৃহীনী আয়েশা সিদ্দিকা ইভা দম্পতির কন্যা।ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা।

মুফিদা মোরশেদ সুহা বলেন, গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।তাদের উৎসাহ ও সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে বাবার মতো চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চান । নিজের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।

মা আয়েশা সিদ্দিকা ইভা বলেন, অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।বাবা ডাঃ সেলিম মোরশেদ বলেন, আমার প্রত্যাশা, মেয়ে শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই।

সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, মুফিদা মোরশেদ সুহা পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণ প্রশংসনীয়। সে শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তার এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও ভালো করবে বলে আশা করি।

উল্লেখ্য, পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ও গৃহীনী আয়েশা সিদ্দিকা ইভা দম্পতির দুই সন্তানের মধ্যে বড় কন্যা মুশফিকা মোরশেদ মৌসী ও বর্তমানে ঢাকা মুগদা মেডিকেল কলেজে অধ্যায়নরত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩২:২৪   ৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ