ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি,স্বর্নালংকার ও নগদ টাকা লুট

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি,স্বর্নালংকার ও নগদ টাকা লুট


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


 দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি,স্বর্নালংকার ও নগদ টাকা লুট

ঢাকা: দোহারে কাতার প্রবাসী শেখ বাবুলের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দোহার পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রবাসী মেখ বাবুলের স্ত্রী ফুয়ারা বেগম(৩০) জানান, পাকা ভবনের জানালার গ্রীল কেটে প্রথমে এক ডাকাত ভেতরে ঢোকে। পরে ভবনের মুল দরজা খুলে বাকি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোশ পড়ে ভেতরে প্রবেশ করেন। এ সময়ে ডাকাত দল তাকে ও তার ছেলে ফারহানকে অস্ত্রেও মুখে জিম্মি করেন। ডাকাত দল ঘরের আলমারিয়া খোলে নগদ দেড় লাখ টাকা ও তার ব্যবহৃত প্রায় ১৫ ভরি স্বর্নালংকার লুটে নেয়।

এক পর্যায়ে মা ও ছেলেকে একটি রুমের ভিতর হাত-মুখ বেধেঁ ফেলে রেখে যায়। ডাকাত দল চলে গেলে তাদেও আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের টহল টিম ভোরে ঘটনাস্থলে পৌছে।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিক জানান, লুন্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের সনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ডাকাত দলের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আশাবাদী অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:২২   ৭ বার পঠিত  |