ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় অটোরিকশার গ্যারেজ দখলের চেষ্টা

কাঁঠালিয়ায় অটোরিকশার গ্যারেজ দখলের চেষ্টা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


কাঁঠালিয়ায় অটোরিকশার গ্যারেজ দখলের চেষ্টা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় একটি অটো রিকশার গ্যারেজ দখল চেষ্টার অভিযোগ প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
গত সোমবার (১০ আগষ্ট) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া আবাসন প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্যারেজের মালিক ও আবাসন প্রকল্পের বাসিন্ধা মো.আইউব আলী হাওলাদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে একই এলাকার বজলুর রহমান মধু ও দুলাল হাওলাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর কচুয়া গ্রামের বাসিন্ধা অসহায় হতদরিদ্র আইউব আলী হাওলাদার পাশর্^বর্তী তালগাছিয়া গ্রামের আবাসন প্রকল্পে ঘর পেয়ে সেখানে বাস করেন।

(ঘর নং-১৪)। সংসারে স্বচ্ছলতা ফেরাতে তার ঘরের সামনে সামান্য ফাকা জমিতে একটি সেমি পাকা অটোরিকশার গ্যারেজ নির্মাণ করেন। সেখান থেকে আয় হয়, সেই অর্থ দিয়ে তার সংসার চলে। গত সোমবার (১০ আগষ্ট) সকাল সারে ৯টার দিকে এলাকার প্রভাশালী বজলুর রহমান মধু ও দুলাল হাওলাদারসহ তাদের লোকজন মিলে গ্যারেজের জমি সরকারি দাবী করে অটো গ্যারেজের একটি অংশ ভাংচুর করে দখলের চেষ্টা করে।
এ বিষয়ে বজলুর রহমার ও দুলাল হাওলাদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হযনি।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪১   ৬ বার পঠিত  |