ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম: উলিপুরে হামিদুল ইসলাম বাবু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা ৪৮ ঘন্টার আল্টিমেডাম দিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার জোড় দাবি জানায়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কুড়িগ্রাম জেলার সমস্ত সড়ক বন্ধ করে দেয়ার হুমকী প্রদান করে শ্রমিক নেতৃবৃন্দ।
বুধবার(১২আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর বড় মসজিদ মোড়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণ করে হামিদুলেরবাবা-মা, ভাই-বোন, আত্বীয়সজনসহ এলাকার শতাধিক নারী ও পুরুষ। কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান, ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ব্যানাওে অনুষ্ঠিত মানববন্ধনে পুলিশের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ কওে বক্তব্য রাখেন, হামিদুলের মা আম্বিয়া বেগম, বোন সাবানা খাতুন, ভাবি ঈশিতা বেগম, ভাই মিলন ইসলাম, বাবা জোবেদ আলীসহ জেলা ও উপজেলা শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ আলী, আয়নাল হক, আব্দুল খালেক, রমজান আলী ও এরশাদুল হক প্রমুখ।
ড্রাইভার হামিদুলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামিদুলের মৃত্যুর রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।
উল্লেখ্য যে, উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম(২৮) নামের এক যুবকের মরদেহ গত ১ আগষ্ট সকালে পুলিশ উদ্ধার করে। নিহত হামিদুল ইসলাম উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা এলাকার জোবেদ আলীর ছেলে। উদ্ধারের সময় মরদেহটির চোখ, মুখ ও বাম কান এবং বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন ছিল।পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করলেও নিহতের পরিবারের অভিযোগ, হামিদুলকে পরিকল্পিতভাবে কে বা কাহারা হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখে।

এ ঘটনায় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, হামিদুলের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা নেয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুত মামলার অগ্রগতি হবে বলে তিনি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:০১   ১০৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার, আটক
● তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার
● উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
● দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন
● পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড



আর্কাইভ