ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল বিশ্বাসের উঠান বৈঠক

সুজানগর পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল বিশ্বাসের উঠান বৈঠক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


 সুজানগর পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল বিশ্বাসের উঠান বৈঠক

পাবনা: সুজানগর পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ওগণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার ০২ নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের নির্বাচনী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌর বিএনপির সভাপতি,সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল হোসেন বিশ্বাস বলেন, পৌরসভার জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। কোনো বৈষম্য হবে না।

তিনি বলেন পুনরায় আপনাদের মূল্যবান ভোটে পৌর মেয়র নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে পৌরসভাকে পরিকল্পিত নগর হিসেবে গড়তে চাই।

জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে উঠান বৈঠকে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন,রাস্তাঘাটের উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এছাড়াও তিনি পৌর জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিছন্ন পৌরসভা গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আলমগীর, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, আলী রেজা, পৌর ছাত্রদল নেতা রহিম খান, স্থানীয় এলাকাবাসীর মধ্যে আব্দুল লতিফ মন্ডল, ছোরহাব মন্ডল, মসলেম খান, বকসো শেখ, আবু সরদার, সিদ্দিক, নবী কোরবান, জাহিদ খান, আবুল কালাম, আজিম প্রামানিক, বিস্কুট ও তোফাজ্জল প্রমূখ।

উঠান বৈঠকে স্থানীয় জনগণ সাবেক জনপ্রিয় পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।
সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের এ উঠান বৈঠক কে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৫:১৭   ৬ বার পঠিত  |