ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


 চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ: চুনারুঘাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ তুহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে চুনারুঘাট থানাধীন চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।
পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারে জড়িত তুহিনের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুহিন চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুন্দা গ্রামের সুন্দর আলীর ছেলে। তার মায়ের নাম কারফুন নাহার।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:২৮:২৪   ৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
● সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী
● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা



আর্কাইভ