![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী মো.নিজাম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট দিয়ে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন।
আজ শনিবার (১৫ আগষ্ট) দুপুরে নিজাম উদ্দিন তার নিজের ফেইস বুকে আইডিতে পদত্যাগের ঘোষনা দেন।
তিনি জামায়াতের ইসলামীর উপজেলা শাখা যুব বিভাগের সেক্রেটারী ছিলেন। নিজাম উদ্দিন উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
ফেজবুকে দেওয়া পোষ্টে তিনি উল্লেখ করেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশাকে লালন করে এর সঙ্গে যুক্ত থাকতে চাই। তাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষনা দেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মজিবুর রহমান জানান, তিনি জেলা পর্যায় একটি সভায় আছেন। যুবনেতার পদত্যাগের বিষয়টি তার জানা নেই।
বাংলাদেশ সময়: ১৯:৫৮:২০ ১০ বার পঠিত | ● কাঁঠালিয়া ● জামায়াত ● নেতা ● পদত্যাগ