ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত, আহত ২

কালীগঞ্জে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত, আহত ২


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬


 কালীগঞ্জে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত, আহত ২

গাজীপুর: কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় বাধা দিলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু কামরুন আক্তার ওই গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন মঞ্জুরুল ইসলাম (৪০) ও তাঁর মেয়ে সানজিদা আক্তার মিম (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মঞ্জুরুল বাড়িতে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন এবং গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। শুক্রবার মধ্যরাতে গেটের তালা ভেঙে পাঁচ-ছয়জনের একদল ডাকাত ঘরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় বিষয়টি টের পান কামরুন আক্তার। এসময় তিনিসহ তার স্বামী মঞ্জুুরুল ও বড় মেয়ে মিম ডাকাতদের বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনজনই গুরুতর আহত হন। গুরুতর আহত কামরুন আক্তারকে স্থানীয় ডিভাইন মার্সি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. মো. শাহাদাৎ হোসাইন তুহিন বলেন, রাত সোয়া ৪টার দিকে কামরুন আক্তারকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথা ও বুকের নিচে গভীর জখম ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে আনার পাঁচ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
মঞ্জুরুল ইসলাম ও তাঁর মেয়ে মিমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই স্বজনেরা ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:১৫   ১১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ