![]()
ভোলা: লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির উদ্যোগে সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জম্ম বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার(১৫ আগষ্ট) আসর বাদ ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র দলের সভাপতি মোঃ তামিম মহাজনের চতলা বাজারস্থ অফিসে এ জম্ম বার্ষিকী, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল শেষে ইউনিয়নের বিভিন্ন জাম মসজিদের অর্ধ শতাধিক ইমাম মুয়াজ্জিনের মাঝে ধর্মীয় বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মোঃ মাসুদ করিম নিরব,পশ্চিম শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র দলের সভাপতি মোঃ তামিম মহাজন,সহ সভাপতি আবুল কালাম কুট্টি মেম্বার, আব্দুর রসিদ মেম্বার, মোঃ সেলিম মাষ্টার, মোঃ ছালা উদ্দিন রতন, মোঃ কান্নু মহাজন, মোঃ শাহাবুদ্দিন মহাজন, মোঃ ফারুক মিয়া, মোঃ ছিদ্দিক মিয়া সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১০:৪২ ৭ বার পঠিত | ● জম্মবার্ষিকী ● জিয়া ● বেগম খালেদা ● লালমোহন