![]()
টাঙ্গাইল: ভূঞাপুর কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ স্কুল কলেজ, মাদ্রাসা কোচিং সেন্টার, প্রাইভেটগামী শিক্ষার্থী ও অভিভাবকরা।২০২৩ সালে ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের থেকে মুক্তি পেতে এবং প্রতিহত করতে দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়েছিলো ।
কিশোর গ্যাং প্রতিহত করার লক্ষ্যে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর ফাজিল মাদরাসা, ভূঞাপুর কিন্ডারগার্টেন, প্রভাতী কিন্ডারগার্টেন, রোজবাড কিন্ডারগার্টেন, আমিনুল ইসলাম আইডিয়াল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
তিন বছর আগে পুলিশ পাহারা বসানোর কারণে বন্ধ হয়ে যায় কিশোর গ্যাংয়ের উৎপাত।
সম্প্রতি গোবিন্দাসী সড়ক থেকে মসজিদের রাস্তায় এবং পুকুর পাড়ে তাদের আস্তানা। সন্ধ্যার পর তারা মাদকের হাট বসে, বিক্রি ও খেতে বসে।
কোন দোকানী বাঁধা দিলে নানা ধরণের হুমকি দেয়, একাধিক স্কুলের শিক্ষক ও পরিচালকগণও কিছু বলতে সাহস পায়না।
থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, কিশোর গ্যাং ও মাদকের সাথে যারা জড়িত তাদের ছাড় নেই। ওরা থাকবে নইলে আমি থাকবো। আমাদের টহল জোরদার করা হবে। কেউ সংবাদ দিলে ৫/৭ মিনিটের মধ্যে আমি নিজে ঘটনাস্থলে হাজির হবো।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৮ ৯ বার পঠিত | ● কিশোর ● গ্যাং ● ভূঞাপুর