ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি

পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬


 পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি

পটুয়াখালী: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে অনেককে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে দেখা যায়নি।

এদিকে মৌসুমি নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ সৃষ্টি হয়ে তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি সোমবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সাগর উত্তাল থাকায় মাছধরা নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪০   ৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন
দক্ষিণাঞ্চলের উন্নয়ণে কাজ করছে সরকার: রফিকুল ইসলাম জামাল এমপি
পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি
ফজরের নামাজে সেজদা অবস্থায় মারা গেলেন ইমাম
আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন



আর্কাইভ