ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফজরের নামাজে সেজদা অবস্থায় মারা গেলেন ইমাম

ফজরের নামাজে সেজদা অবস্থায় মারা গেলেন ইমাম


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬


 ফজরের নামাজে সেজদা অবস্থায় মারা গেলেন ইমাম

পটুয়াখালী: সদর উপজেলায় ফজরের নামাজের সেজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমাম। সোমবার,১৭ আগস্ট ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান তিনি। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর আর ওঠেননি। পরে মুসল্লিরা তাকে সেখানেই মৃত অবস্থায় দেখতে পান।

নিহত আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করেছেন। তিনি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবা মাওলানা আব্দুস সালাম। বাবার একমাত্র সন্তান আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজার মসজিদে ইমামতি করে আসছিলেন তিনি। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন প্রিয়।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, আতাউল্লাহ তার বাবার একমাত্র সন্তান ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়ায় আমরা সবাই ভেঙে পড়েছি।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকি উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এন, এন

বাংলাদেশ সময়: ১৯:৩২:৩৪   ৯৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ