ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম

মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬


মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখমরাজশাহী: চারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাসুদ রানা (৩১) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযাগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

চারঘাট থানার মাড়িয়া গ্রাম এ ঘটনা ঘটে। বর্তমানে আহত মাসুদ রানা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লখ করে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- মাড়িয়া গ্রামর কামরুল হাসান (৩৭), রিক্ত (৩৬),সাগর (৩৫), সামিরা বগম (৩২) এবং পুঠিয়া থানার খুঁটিপাড়া গ্রামর রমজান ইসলাম (২৭)। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কামরুল হাসানকে গ্রপ্তার করেছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাড়িয়া গ্রামসহ চারঘাট থানা এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বাদী মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদরকে একাধিকবার মাদক ব্যবসা বন্ধের জন্য নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মাসুদ রানা মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে, মাড়িয়া গ্রামের নওশাদ আলীর পারিবারিক গোরস্থান সংলগ কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে, তার পথরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত রমজানের হুকুমে কামরুল তার কাছ থাকা চাকু দিয়ে মাসুদ রানাক হত্যার উদ্দেশ্য মাথায় কোপ দেন।

কোপটি ঠেকানোর চেষ্টা করলে মাসুদ রানার ডান হাতের কনিষ্ঠ আঙুল এবং ডান চোখের উপর কেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর অন্যান্য রিক্ত, সাগর ও সামিরা বাঁশের লাঠি দিয় তাকে এলাপাতাড়ি মারপিট করে, শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মাসুদ রানার চিৎকারে, স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত মাসুদ রানাক উদ্ধার করে চারঘাট উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়।

এ বিষয় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় মামলার প্রধান আসামী মাদক ব্যবসায়ী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:১২   ১১৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ