ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

পিরোজপুর: কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ চাষ ও মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা মৎস্য উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্য সমিতির নেতা সাইদুল ইসলাম, মৎস্য চাষী আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “মৎস্য চাষ শুধু একটি পেশা নয়, এটি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ। যারা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মাছ চাষে সফলতা অর্জন করছেন, তাদের এই সম্মাননা অন্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, “কাউখালীতে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় এনে মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
পরে মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত তিন জন সেরা মৎস্য উদ্যোক্তা মীর জিয়া, মাওলাদ হোসেন ও শাকিল হোসেনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ অতিথিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২২   ৫ বার পঠিত  |