ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


 ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীতে অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে সাড়ে ৪ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।

মোবাইল কোর্ট পরিচালনা করে নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের ছালাম (৫৫), পুনর্বাসনের চাঁন মিয়া (৪০) এবং সিরাজগঞ্জের কাওয়াখোলা গ্রামের রফিক ( ৪২) তাদের প্রত্যেককে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ কে এম রেজাউল করিম, এসআই লাল মিয়া, নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৪   ৫ বার পঠিত  |