![]()
পাবনা: সুজানগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬, দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্য মৎস্যসম্পদ বিষয়ে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মাঝে মৎস্য সম্পদের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উ”চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । পরে মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অপরিসীম।সুজানগর উপজেলাকে মৎস্য উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণ করতে আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে উপজেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জাটকা নিধন রোধ এবং মাছের প্রাক…তিক প্রজনন ক্ষেত্র সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে মৎস্য বিভাগের চলমান কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এন/ এন
বাংলাদেশ সময়: ২২:২১:৪৪ ৮ বার পঠিত | ● জাতীয় ● পক্ষের ● মৎস্য ● সমাপনী ● সুজানগর