ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে মোবাইল কোর্ট দেখে পালালো শতাধিক ওষুধ ব্যবসায়ী

চরফ্যাসনে মোবাইল কোর্ট দেখে পালালো শতাধিক ওষুধ ব্যবসায়ী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


 চরফ্যাসনে মোবাইল কোর্ট দেখে পালালো শতাধিক ওষুধ ব্যবসায়ী

ভোলা:চরফ্যাসন হাসপাতাল রোডে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। এ সময় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চরফ্যাসন হাসপাতাল রোডে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

অভিযানে ওষুধ এবং কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ফার্মেসীর সাইনবোর্ড না থাকা দুই ব্যবসায়ী রুবেল (৪০) ও ইউসুফ (৩০)কে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দুই ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।

একই সঙ্গে দোকানের সাইনবোর্ড না থাকাসহ মেয়াদ উত্তির্ন লাইসেন্স ও ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়

এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে চরফ্যাসন সদর রোড ও হাসপাতাল রোডসহ আশপাশের শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত সরে যান।

ফলে অভিযান চলাকালে অনেক ওষুধের দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৬:৪২   ৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ