ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের গাজনার বিলে আনন্দ ভ্রমণের নামে নৌকায় প্রকাশ্যে চলছে অশ্লীলতা!

সুজানগরের গাজনার বিলে আনন্দ ভ্রমণের নামে নৌকায় প্রকাশ্যে চলছে অশ্লীলতা!


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


 সুজানগরের গাজনার বিলে আনন্দ ভ্রমণের নামে নৌকায় প্রকাশ্যে চলছে অশ্লীলতা!

পাবনা: বর্ষা মৌসুম এলেই সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের পানিতে দেখা মেলে নৌকা ভ্রমণের দৃশ্য। এ সময় প্রতিদিন ছোট বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে বিলের এ পানিতে। কিন্তু নৌকা ভ্রমণ ও বনভোজনের আনন্দের নামে বর্তমানে প্রকাশ্যে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলা,সেই সাথে বাজানো হচ্ছে অতিরিক্ত শব্দে ডিজে সাউন্ড বক্স। তবে এ বিষয়ে প্রশাসনের কোন অভিযান বা তৎপরতা দেখা যায়নি।

এতে ক্ষুব্ধ বিলপাড়সহ বিলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু মানুষেরা।গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছে নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছে তরুণ যুবকরা।এছাড়াও মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বাজিয়ে চলে নৌকা।

দেখা যায় কথিত নর্তকী, যৌনকর্মী ও হিজড়াদের অশ্লীল নৃত্য ও মাদক সেবন। মূলত মোটা অঙ্কের টাকায় তারা এ নৃত্য করে থাকেন।বিশেষ করে শুক্রবার এবং শনিবার ছুটির দিনে এ ধরণের অশ্লীলতা ও অবৈধ কর্মকান্ড সবচেয়ে বেশি চলতে দেখা যায়। আর এ ধরণের নৌকা ভ্রমণের নামে অপসংস্কৃতির চর্চা, শব্দদূষণ, মাদকের উপদ্রব বৃদ্ধিসহ নানান অভিযোগ রয়েছে বিল পাড়ের বাসিন্দাসহ সচেতন ব্যক্তিদের।

বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানাসহ কয়েকজন ভ্রমণ পিপাসু বলেন, ঐতিহ্যবাহী গাজনার বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খয়রান ব্রিজ এলাকায় এ সময় প্রতিদিন পাবনা শহরসহ অন্যান্য জেলা থেকেও শত শত মানুষ আসেন।কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকা-ে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা সাধারণ মানুষের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।তাই তারা এসব অশ্লীল ও অবৈধ কর্মকা- বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ বৃহস্পতিবার বলেন, গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীল কর্মকা- বন্ধে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, গাজনার বিলে ভ্রমণে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, শব্দদূষণ হয় এমন উচ্চ আওয়াজে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করা, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ পরিহার করাসহ বিভিন্ন বিষয়ে অতি দ্রুত নির্দেশনা জারি করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৩:২৬   ৭ বার পঠিত  |