ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সিরাজান মনিরা

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সিরাজান মনিরা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


 এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সিরাজান মনিরা

পাবনা: এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সিরাজান মনিরা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও নিজ এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় মেধাবী শিক্ষার্থী সিরাজান মনিরা । সিরাজান মনিরা সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান মধু ও গৃহীনী ফেরদৌসী রহমান দম্পতির কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা। সিরাজান মনিরা বলেন, গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আমি খুব আনন্দিত।

এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।তাদের উৎসাহ ও সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চান । নিজের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।

মা ফেরদৌসী রহমান বলেন, অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।বাবা মাকসুদুর রহমান মধু বলেন, আমার প্রত্যাশা, মেয়ে শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই।

সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, সিরাজান মনিরা পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণ প্রশংসনীয়। সে শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তার এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও ভালো করবে বলে আশা করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২১:০৮   ৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার
● চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে
● অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ
● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি



আর্কাইভ