![]()
নোয়াখালী: হাতিয়ায় নিয়মিত মামলায় আটক করা হয় হানিফ নামে এক যুবদল নেতাকে। পরে তাকে আরো তিনটি চুরির মিথ্যা মামলায় জড়ানো হয়। এসব মামলায় সে এজহারভূক্ত আসমামী না হলেও গ্রেফতার দেখানোর কারনে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে তাকে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাতে তাকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাখালীর দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফ উদ্দিন তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোবেকি গ্রামের হাছান বেপারীর ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক।
জানা যায়, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। থানায় আনার পর ২০২৫ সালে ও ২০২৬ সালের তিনটি চুরির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যে দুইটি মামলা সে এজহারভূক্ত আসামী ছিলোনা।
এ বিষয়ে তার স্ত্রী রিক্তা বেগম জানান, রাজনৈতিক একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করে পুলিশ। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর তিনটি মিথ্যা চুরির মামলায় তাকে জড়ানো হয়। যা সম্পূর্ণ উদ্যেশ্য প্রনোদিত। আজকে তাকে আদালতে পাঠানোর পর আমরা উকিলের মাধ্যমে এ তথ্য জানতে পারি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “হানিফ উদ্দিন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে হাতিয়া থানায় ১৯টি মামলা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে তিনি কয়টিতে জামিনে আছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫১:২৬ ৬ বার পঠিত | ● মামলা ● মিথ্যা ● যুবদল নেতা ● হাতিয়ায