ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম
লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালে আটকে গেছে জেলেদের ভাগ্য ১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি:সাদিক কায়েম কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম,আটক ১ হাতিয়ায় যুবদল নেতাকে তিনটি মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ হাতিয়ায় নারীঘটিত অপকর্মের অভিযোগে সহকারী শিক্ষক বরখাস্ত সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত রুহুল কবীর রিজভী বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার বাউফলে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে বৃক্ষরোপন এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সিরাজান মনিরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হাতিয়ায় নারীঘটিত অপকর্মের অভিযোগে সহকারী শিক্ষক বরখাস্ত

হাতিয়ায় নারীঘটিত অপকর্মের অভিযোগে সহকারী শিক্ষক বরখাস্ত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


 হাতিয়ায় নারীঘটিত অপকর্মের অভিযোগে সহকারী শিক্ষক বরখাস্ত

নোয়াখালী: শৃঙ্খলা ভঙ্গ, অনিয়ম, নৈতিকতাবিরোধী আচরণ, নারীঘটিত অপকর্মের অভিযোগ, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি দেওয়াসহ একাধিক গুরুতর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার। এর আগে গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী শিক্ষক মামুন অর রশিদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মামুন অর রশিদের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে কোন্দলে জড়ানো, অফিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি, নৈতিকতাহীন আচরণের ছবি মোবাইল ফোনে সংরক্ষণ, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি দেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করার মতো অভিযোগ ওঠে।
অভিযোগগুলোর বিষয়ে তদন্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সহকারী জেলা শিক্ষা অফিসারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। প্রথম দফায় গত ১৬ জুন এবং দ্বিতীয় দফায় ২৪ জুন তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গত ৩০ জুলাইয়ের এক আদেশে মামুন অর রশিদকে ৩ আগস্ট উপস্থিত হয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে তিনি শুনানিতে উপস্থিত হননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বার বলেন, ‘বরখাস্তের আদেশটি তাঁর চাকরিবইয়ে (সার্ভিস বুক)এন্ট্রি করে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে আদেশের একটি কপি বরখাস্ত হওয়া শিক্ষক মামুন অর রশিদের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অসদাচরণ ও অনিয়মের বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৫   ১১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালে আটকে গেছে জেলেদের ভাগ্য
১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি:সাদিক কায়েম
কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম,আটক ১
হাতিয়ায় নারীঘটিত অপকর্মের অভিযোগে সহকারী শিক্ষক বরখাস্ত
সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই



আর্কাইভ